অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক

নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১৪ এএম, ০৫ অক্টোবর, ২০২৬ 172
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক

মামুন রণবীর

নেত্রকোণা জেলা প্রতিনিধি


নেত্রকোণা জেলা সদরে ভারতীয় চোরাই পণ্যের বড় চালান আটক করেছে পুলিশ। পৌর শহরের সাতপাই এলাকায় আবাসিক বাসার ভেতর গড়ে তোলা ভারতীয় নামীদামী প্রসাধনীর অবৈধ গুদামের সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে চোরাচালান চক্রের অন্যতম হোতা মোহাম্মদ কাউসারকে (৩২) হাতেনাতে আটক করে পুলিশ।


রবিবার (৪ অক্টোবর) আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নেত্রকোণা পৌর শহরের সাতপাই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চোরাচালানসহ কারবারিকে আটক করা হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ও গ্রেপ্তার কাউছারের আপন ভাই মো. আল-আমিন (৩৫) পালিয়ে যান।


পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে শহরে অবৈধ প্রসাধনীর চালান নিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১১টার দিকে নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের সাতপাই এলাকায় বায়েজীদ আহমেদের মালিকানাধীন দোতলা বাড়ির ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টাকালে মোহাম্মদ কাউছারকে আটক করা হয়। পরে ঘরের মেঝে ও আলমারিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা প্রসাধনী জব্দ করা হয়।


পুলিশ জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। এসব প্রসাধনীর মধ্যে রয়েছে- ‘কেও কার্পিন বডি অয়েল’, ‘পন্ডস ব্রাইট বিউটি ক্রিম’, ‘ইমামী সেভেন অয়েল ইন ওয়ান’ তেল, ‘নবরত্ন অয়েল’, ‘ডোভ সিরাম বার সাবান’ ও ‘পন্ডস স্যান্ডেল পাউডার’।


এই চোরাকারবারে অভিযুক্ত দুই ভাইয়ের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার উত্তর কাজলাপোতা এলাকায়। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে এসব প্রসাধনী এনে শহরের বিভিন্ন বাজারের দোকানে সরবরাহ করে আসছিলেন। লোকচক্ষুর আড়ালে নিরাপদে ব্যবসা করতেই তারা আবাসিক এলাকার এই বাসাটি গুদাম হিসেবে ব্যবহার করছিলেন।


নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।