Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২ চোরাকারবারি

নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২ চোরাকারবারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৯ এএম, ২০ সেপ্টেম্বর, ২০২৬ 147
নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২ চোরাকারবারি

মামুন রণবীর,

নেত্রকোণা জেলা প্রতিনিধি॥


নেত্রকোণার পূর্বধলায় চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চোরাচালানের কাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত ৭৫০টি ভারতীয় কম্বলের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, আজ শনিবার ভোরে পূর্বধলা থানাধীন জালশুকা এলাকার জমজম ফিলিং স্টেশনের সামনে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এক অভিযান পরিচালিত হয়। এই অভিযানে এসব কম্বল জব্দ করা হয়।


পুলিশ জানায়, জেলা গোয়েন্দা দপ্তরে পুলিশের (ডিবি-পশ্চিম) এসআই মো. আব্দুল জলিল এবং এসআই ইমন পালের নেতৃত্বে পুলিশের একটি দল ভোর থেকেই মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। ভোর ৫টার দিকে ‌‌‘অশোক লেল্যান্ড’ ব্র্যান্ডের একটি পুরোনো হলুদ ও নীল রঙের কাভার্ডভ্যানকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে উপস্থিত অফিসার ও পুলিশ ফোর্সের সহায়তায় ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয় অভিযান পরিচালনাকারী দল।


পুলিশ হেফাজতে নেয়ার পর তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৭৫০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুজনকে। তারা হলেন- গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেরাইদের চালা এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৪২) এবং ময়মনসিংহের মুক্তাগাছা কালীবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ (২০)। মামুনুর রশিদ বর্তমানে শেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে বসবাস করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের আরেক সদস্য, ময়মনসিংহের ধোবাউড়া থানার কলসিন্দুর এলাকার মোশাহেব (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।


নেত্রকোণা জেলা পুলিশ জানায়, জব্দকৃত কম্বল ও কাভার্ডভ্যানটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চোরাচালান আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের নেত্রকোণা জেলা আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করে।