Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৮ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 49
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

মামুন রণবীর,

নেত্রকোণা জেলা প্রতিনিধি


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না, মেধা, মনন, মানসিকতার বিকাশ এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষাই জীবন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করতে হবে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডেপুটি স্পিকার বলেন, আদর্শ বিদ্যানিকেতন নামটির মধ্যেই একটি সুন্দর বার্তা রয়েছে। ‘আদর্শ’ ও ‘বিদ্যানিকেতন’ এই নামের মর্যাদা রক্ষা করে শিক্ষার্থীদের আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।


তিনি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দা দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদ। এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ বিবেচনায় বিদ্যালয়ের সামনের রাস্তাটি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল উচ্চশিক্ষার পথকে সহজ করে। তাই সময়ের সদ্ব্যবহার করে নিয়মিত পড়াশোনা করতে হবে। অভিভাবকরা নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষিত করার জন্য যে ত্যাগ স্বীকার করেন, শিক্ষার্থীদের তা উপলব্ধি করতে হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানরাও অধ্যবসায়, পরিশ্রম ও মনোযোগের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।


ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোন পরিবারের সদস্য বা স্বজন মাদকের সঙ্গে জড়িয়ে থাকলে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উৎসাহিত করতে হবে। প্রত্যেক মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মর্যাদা অক্ষুণ্ন রাখতে সৎ, মানবিক ও দায়িত্বশীল জীবনযাপন করতে হবে।


বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রকৌশলীদের পরামর্শ নিয়ে বিদ্যালয়ের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের সমস্যা কমাতে সোলার প্যানেল স্থাপনের বিষয়েও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার চেষ্টা করা হবে।


তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের দিন থেকেই নতুনভাবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। ভালো মানুষ, শিক্ষিত মানুষ ও সৎ মানুষ হওয়ার পাশাপাশি এমনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যাতে পরিবার, সমাজ ও দেশ তোমাদের নিয়ে গর্ব করতে পারে।


অনুষ্ঠানে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি আইনুল হক বুলবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী। মতবিনিময় সভায় অত্র বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।