Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলে পুনঃ নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলে পুনঃ নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 26
নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলে পুনঃ নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁর সাপাহারের হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সামনে হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি উক্ত মাদরাসায় চারটি পদে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন শিরাজীর পদত্যাগের দাবি করেন। সেই সাথে অভিযোগ গুলোর তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনঃনিয়োগের দাবি জানান।


উক্ত মানববন্ধনে বক্তব্য দেন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, চাকরিপ্রত্যাশী আব্দুল কাইয়ুম ও সানাউল ইসলাম। এ সময় চাকরিপ্রত্যাশী, গ্রামবাসী ও সচেতন অর্ধশতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, উক্ত মাদরাসায় গত ৯ এপ্রিল জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সে বিজ্ঞপ্তিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ), ল্যাব অ্যাসিস্ট্যান্ট (রসায়ন), অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন আহ্বান করেন মাদরাসার অধ্যক্ষ আলাউদ্দিন সিরাজী। প্রকাশিত এই চার পদে আবেদন জমা পড়ে ৩৫টি। এরপর গত বুধবার সন্ধ্যায় মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ডিজির প্রতিনিধির চিঠি আসে। চিঠি আসার পর তড়িঘড়ি করে পরীক্ষার আগের দিন গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের কাছে পরীক্ষার প্রবেশ পত্র দেন। এরই পর বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ​ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ) পদে মোছাম্মদ নাহিদা আক্তার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (রসায়ন) পদে আবুজার গিফারী, অফিস সহায়ক পদে এমরান আলী এবং পরিচ্ছন্নতা কর্মী পদে মোহাম্মদ সেমাজুল এর নিয়োগ পাচ্ছেন বলে ভাইরাল হয়। এ অভিযোগ উঠার পর শুক্রবার বেলা ১১ টার দিকে নিয়োগ পরীক্ষা শুরু হলে নিয়োগ পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করেছে চাকরিপ্রার্থীরা। এ সময় চাকরি প্রার্থীরা দাবি করেন মাদরাসার সভাপতি শমসুল হক নিয়োগ বোর্ডে উপস্থিত নেই। সভাপতি অনুপস্থিত থাকার পরেও কিভাবে নিয়োগ বোর্ড হচ্ছে?


সে সময় টাকার বিনিময়ে নিয়োগের সত্যতা নিশ্চিত করেছিলেন মাদরাসার অধ্যক্ষ আলাউদ্দিন সিরাজী। তিনি বলেছিলেন তাদের নিয়োগ বোর্ডের খরচ ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ১০ লাখ এবং অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ লাখ করে টাকা দেওয়ার কথা বলা হয়েছে।


এবিষয়ে জানতে মাদরাসার অধ্যক্ষ আলাউদ্দিন সিরাজীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।