Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না।

নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 71
নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না।

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি॥


বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মদিনা লাইব্রেরির স্বত্বাধিকারী মহি উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মুন্না বুক সেন্টারের স্বত্বাধিকারী এএইচএম মান্নান মুন্না নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মায়া বুক সেন্টারের স্বত্বাধিকারী সঞ্জীব চন্দ্র শীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বসুরহাটের একটি চাইনিজ রেস্টুরেন্টে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জের পুস্তক প্রকাশক ও বিক্রেতারা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


নির্বাচন পরিচালনা করেন বাপুস নোয়াখালী জেলা শাখার সহসভাপতি মুনিরুল হক মুরাদ, সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মো. ওবায়দুল হক জুয়েল, সহসভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা লিটন, আবু নাছের, জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ রহমত উল্যাহ এবং সদস্য আবদুস সামাদ আসিফ।


সংশ্লিষ্টরা জানান, কোম্পানীগঞ্জ উপজেলা শাখায় এর আগে বাপুসের কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথমবারের মতো গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পুস্তক ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


নির্বাচন সংশ্লিষ্টদের মতে, ভোটের মাধ্যমে কমিটি গঠনের ফলে সংগঠনের সদস্যদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে পুস্তক ব্যবসায়ীদের পেশাগত স্বার্থ, পারস্পরিক সমন্বয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা তৈরি হয়েছে।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না বলেন, “ভোটারদের ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে একটি বড় দায়িত্ব। ভোটাররা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”


তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে সংগঠন বড়। তাই নবনির্বাচিত কমিটির সব নেতৃবৃন্দ ও বাপুসের সম্মানিত সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনের ঐক্য, মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় কাজ করতে চাই।”


নবনির্বাচিত কমিটির নেতৃত্বে কোম্পানীগঞ্জের পুস্তক ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক বিভিন্ন সমস্যা নিয়ে সমন্বিতভাবে কাজ করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।