অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › অর্থনীতি › নোয়াখালীতে ৩৫ জলাশয়ে ২৫০ কেজি কার্পের পোনা অবমুক্ত

নোয়াখালীতে ৩৫ জলাশয়ে ২৫০ কেজি কার্পের পোনা অবমুক্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ 53
নোয়াখালীতে ৩৫ জলাশয়ে ২৫০ কেজি কার্পের পোনা অবমুক্ত

মোহাম্মদ উল্যা

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী সদর উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ৩৫টি জলাশয়ে ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩৪টি সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং একটি উন্মুক্ত জলাশয়ে মোট ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।


পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলীমা ফেরদৌসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা বাড়াতে প্রতিবছর সরকারি উদ্যোগে বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়।


তিনি বলেন, শুধু পোনা অবমুক্ত করলেই হবে না; জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে অবৈধভাবে মাছ ধরা ও পোনা নিধন বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।


মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে অবমুক্ত করা পোনাগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে, সে জন্য মাছের প্রজনন মৌসুমে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরা থেকে বিরত থাকা এবং জলাশয়ের পরিবেশ সুরক্ষায় স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।