Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ

নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৩ অক্টোবর, ২০২৬ 20
নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ

মোহাম্মদ উল্যা

নোয়াখালী প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নোয়াখালীতে পূজামণ্ডপের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জেলা পুলিশের সঙ্গে পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মণ্ডপ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন এবং স্থাপিত ক্যামেরাগুলো সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটিগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, এনএসআই নোয়াখালীর উপপরিচালক মো. সালাউদ্দিন ভূঁইয়া, এসআরবি-১১-এর স্কোয়াড কমান্ডার মো. ফুজায়েল কবির সরকার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, ডিজিএফআই নোয়াখালীর মো. দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মো. শামসুল আলম এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস।

এ ছাড়া সভায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিআইও-১, জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ বিভিন্ন পূজা কমিটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, সতর্কতা, সমন্বয় ও দায়িত্বশীলতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।