অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ 20
নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কোম্পানীগঞ্জ, নারী বিভাগে নোয়াখালী পৌরসভা


মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীতে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।


নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, কমিউনিটি পুলিশ নোয়াখালীর সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম।


স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়ানো, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মোট নয়টি দল অংশ নেয়।


পুরুষ বিভাগের ফাইনালে কোম্পানীগঞ্জ থানা দল ৩৯-২৫ পয়েন্টে চাটখিল থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে নোয়াখালী পৌরসভা দল ৫৯-৫৪ পয়েন্টে নোয়াখালী সদর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


ফাইনাল ম্যাচ ঘিরে শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহ দেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।


খেলা শেষে পুরুষ ও নারী বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়।


আয়োজকরা জানান, কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ধারাবাহিক আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্য রয়েছে।


অনুষ্ঠানে ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রত্যয়ে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।