অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › ওবায়দুল কাদেরসহ ৭ জনের সম্পত্তির ৫০ শতাংশ জুলাই শহীদ-আহতদের দিতে নির্দেশ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের সম্পত্তির ৫০ শতাংশ জুলাই শহীদ-আহতদের দিতে নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 68
ওবায়দুল কাদেরসহ ৭ জনের সম্পত্তির ৫০ শতাংশ জুলাই শহীদ-আহতদের দিতে নির্দেশ

নিউজ ডেস্ক ॥


ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে তা জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের কল্যাণে ব্যবহারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঘোষণা করা হয়। মামলার সব আসামিকেই পলাতক হিসেবে দেখিয়ে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে।


মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।


আদালতের নির্দেশ অনুযায়ী, আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি থেকে পাওয়া অর্থ জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তায় ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।


ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনালের বিধি ও আইনে নির্দিষ্ট সীমা পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। এবারের রায়ে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি বলেন, বাজেয়াপ্ত করা সম্পত্তি বা তার অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা আইনসম্মত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে শহীদ ও আহতদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এই মামলায় প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল।


ট্রাইব্যুনালের এই আদেশের ফলে জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শাস্তির পাশাপাশি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহারের বিষয়টি নতুন মাত্রা পেল।