Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান

পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 24
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥


মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গল পৌরসভার স্টেশন রোড ও হবিগঞ্জ রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।



বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম সার্বিক সহযোগিতা প্রদান করেন।


অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৮টি দোকানকে প্রত্যেককে ২,০০০ টাকা করে মোট ১৬,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।


একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের মাধ্যমে ভোক্তার জীবন ও স্বাস্থ্য বিপন্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি করার দায়ে ‘শ্যামা বেকারি’ নামক একটি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।


অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, যত্রতত্র মালামাল রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।



এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত একটি আধুনিক পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে। তবে শুধু অভিযান পরিচালনা করে স্থায়ী সমাধান সম্ভব নয়। ব্যবসায়ী, নাগরিক ও সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও সহযোগিতাই পারে শ্রীমঙ্গলকে আরও সুন্দর করে তুলতে।