অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের উপস্থিতিতে কুষ্টিয়ায় বিএনপির মতবিনিময় সভায় ছাত্রদলের হাতাহাতি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের উপস্থিতিতে কুষ্টিয়ায় বিএনপির মতবিনিময় সভায় ছাত্রদলের হাতাহাতি।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 125
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের উপস্থিতিতে কুষ্টিয়ায় বিএনপির মতবিনিময় সভায় ছাত্রদলের হাতাহাতি।

তানভীর আজাদ

কুষ্টিয়া প্রতিনিধি ।


কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত অনিন্দ্য ইসলাম অমিত।


প্রত্যক্ষদর্শী ও সভায় উপস্থিত নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সভা চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে স্লোগান দেওয়া ও সভাস্থলে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে কয়েকজন নেতাকর্মী হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় সভাস্থলে হট্টগোলের সৃষ্টি হয় এবং কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


পরিস্থিতি সামাল দিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা হস্তক্ষেপ করেন। মাইকেও নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। পরে দলীয় নিরাপত্তাকর্মীদের তৎপরতা এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় বা চিকিৎসা নেওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


ঘটনার বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, “ছাত্রদলের কোনো দুই গ্রুপ নেই। কথা-কাটাকাটির জেরেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।”


কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ছাত্রদলের স্লোগান নিয়ে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলার জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করেন। তাঁর দাবি, এ ঘটনার কারণে প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা নেতাদের মূল মতবিনিময় সভায় কোনো সমস্যা হয়নি এবং সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।


এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা শুরু হয়। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।


সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার।


দলীয় নেতাদের উপস্থিতিতে সাংগঠনিক মতবিনিময় সভায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।