Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › রাজারহাটে ১১ বছরের শিশু নিখোঁজ, সন্তানের সন্ধানে পরিবারের আকুতি

রাজারহাটে ১১ বছরের শিশু নিখোঁজ, সন্তানের সন্ধানে পরিবারের আকুতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ 37
রাজারহাটে ১১ বছরের শিশু নিখোঁজ, সন্তানের সন্ধানে পরিবারের আকুতি

মোঃ সাইফুর রহমান॥

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি


কুড়িগ্রামের রাজারহাট থানার সরিষাবাড়ী ইউনিয়ন এলাকায় মোঃ সবুজ আলম (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৩ আগস্ট ২০২৬, সোমবার বিকেল ৩টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি।


নিখোঁজ শিশু মোঃ সবুজ আলম সরিষাবাড়ী ইউনিয়নের বাসিন্দা মোঃ হামিদুল ইসলাম ও মোছাঃ শেফালী বেগমের ছেলে। তার বয়স ১১ বছর।


পরিবার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বিকেল ৩টার দিকে সবুজ আলম নিজ বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি মামলা করা হয়েছে। এ সংক্রান্ত মামলার কপিও পরিবারের কাছে রয়েছে বলে জানা গেছে।


নিখোঁজ হওয়ার পর থেকে সন্তানের সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তারা শিশুটিকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মোঃ সবুজ আলমের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে ০১৭৯৯৯০২৬৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


তথ্যসূত্র: নিখোঁজ শিশুর পরিবার


New York Voice Bangla