Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › রাজশাহীতে সাংবাদিক সাগর-রুনি, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে ও সারাদেশে সাংবাদিকদের নির্যাতন, হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিক সাগর-রুনি, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে ও সারাদেশে সাংবাদিকদের নির্যাতন, হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ 235
রাজশাহীতে সাংবাদিক সাগর-রুনি, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে ও সারাদেশে সাংবাদিকদের নির্যাতন, হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সিহাব আলম সম্রাট | রাজশাহী


সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের হত্যার হুমকি, হামলা, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার প্রকৃত রহস্য উদঘাটন হয়নি। দীর্ঘসূত্রতার কারণে সাংবাদিক সমাজের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও হতাশা তৈরি হয়েছে।


বক্তারা অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


একই সঙ্গে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।


মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা, হত্যার হুমকি, নির্যাতন ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।


বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ছাড়া একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা কার্যকর হতে পারে না। তাই সাংবাদিকদের ভয়ভীতি ও চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।


মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহী স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকল, প্রতিদিনের কাগজ-এর সম্পাদক খাইরুল আলম রফিক, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহীর আলোর সম্পাদক আজিবর রহমান, এটিএন বাংলার সুজা উদ্দিন ছোটন, সাংবাদিক সাগর নোমানী এবং মাই টিভির শাহরিয়ার অন্তু।


এ সময় রাজশাহী প্রেসক্লাব, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি, জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ রাজশাহীর বিভিন্ন উপজেলার প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


মানববন্ধন থেকে সাগর-রুনি দম্পতি ও সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের বিচার, হত্যার হুমকি বন্ধ এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সাজানো ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।