অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, সার্ভারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, সার্ভারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪০ এএম, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ 38
রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, সার্ভারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

ঢাকা প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) একটি কার্যালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।


প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে প্রকল্পের পাওনিয়ার বেজ এলাকার বায়েকের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রকল্পের ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


আগুনের পর বায়েকের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, অগ্নিকাণ্ডের প্রায় ৪০ ঘণ্টা পরও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে প্রকল্পের কিছু স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানা গেছে।


অগ্নিকাণ্ডে সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য ও নথির নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ নথিপত্রের ব্যাকআপ থাকায় বড় ধরনের তথ্যহানির আশঙ্কা নেই।


এদিকে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।