অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › সরকার উৎখাত নয়, গণভোটের রায় বাস্তবায়নই লংমার্চের লক্ষ্য: পরওয়ার

সরকার উৎখাত নয়, গণভোটের রায় বাস্তবায়নই লংমার্চের লক্ষ্য: পরওয়ার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৭ এএম, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ 55
সরকার উৎখাত নয়, গণভোটের রায় বাস্তবায়নই লংমার্চের লক্ষ্য: পরওয়ার

নিজস্ব প্রতিনিধি॥

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সরকার উৎখাতের কোনো কর্মসূচি নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


শুক্রবার রাজধানীতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি বৈঠকের পর তিনি বলেন, জনগণের ভোটে দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন এবং ঘোষিত দাবিগুলো আদায় করাই তাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।


জোটের পক্ষ থেকে ছয় দফা দাবি সামনে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।


গোলাম পরওয়ার বলেন, লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। কর্মসূচিতে কোনো ধরনের নাশকতা বা জনগণের জানমালের ক্ষতি তারা চান না।


তিনি আরও জানান, লংমার্চে বিপুলসংখ্যক মানুষ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন পথসভা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।


রাজনৈতিক পরিবর্তনের পর বিরোধী ও সরকারি দলের মধ্যে সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।