Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৯ এএম, ২৭ আগস্ট, ২০২৬ 89
স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

নিউজ ডেস্ক ||

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সাহিত্য, দর্শন ও প্রতিবাদী চেতনার গুরুত্ব তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যতম প্রধান অনুপ্রেরণা।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর পুরো জীবন অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তাঁর কবিতা ও গান মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং অধিকার আদায়ের সংগ্রামে সাহস জুগিয়েছে। এ কারণেই সময়ের পরিবর্তন হলেও নজরুলের চেতনা এখনো মানুষের আন্দোলন-সংগ্রামে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণআন্দোলনে নজরুলের চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগায় বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। সাম্য, মানবতা, দ্রোহ ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়ে যাওয়া নজরুলের সাহিত্য ও সংগীত আজও বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করছে।


তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS), UNB,