Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৬ এএম, ০১ অক্টোবর, ২০২৬ 100
সেনবাগে আবুল খায়ের মোল্লার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগে হাজারো মানুষের অংশগ্রহণে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল খায়ের মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আবুল খায়ের মোল্লা ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও কাবিলপুর হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবদুল হান্নান (লিটন)-এর পিতা।

জানাজায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, মাওলানা নুরুল হুদা মিলন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।