Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › সেনবাগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘মেধা উৎসব-২০২৬’

সেনবাগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘মেধা উৎসব-২০২৬’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০২ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ 90
সেনবাগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘মেধা উৎসব-২০২৬’

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মেধা উৎসব-২০২৬’।


রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এ মেধা উৎসব অনুষ্ঠিত হয়।


আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সেনবাগ উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে মোট ৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে গড় সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।


এবার সেনবাগ উপজেলার সেরা ছাত্র হিসেবে গোল্ড মেডেল পেয়েছেন শাহেদুল আলম। তিনি শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৬১ নম্বর পেয়ে গড় ৯২ দশমিক ৮৮ নম্বর অর্জন করেন। সেরা ছাত্রী হিসেবে গোল্ড মেডেল পেয়েছেন ফাহমিদা ফয়সাল আয়েশা। তিনি তেমুহনী আবদুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৩৮ নম্বর পেয়ে গড় ৯১ দশমিক ০৪ নম্বর অর্জন করেন।


অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সব কৃতী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও সংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। উদ্বোধক ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম সরকারসহ সংশ্লিষ্ট অতিথিরা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ। প্রধান আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল্লাহ। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, অভিভাবক এবং কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও সম্মাননা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি সমাজের আগ্রহ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়াতে ভূমিকা রাখে।


সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সংশ্লিষ্ট আয়োজকদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


‘মেধার সম্মান, আগামী দিনের অনুপ্রেরণা’—এই প্রত্যয়ে শেষ হয় মেধা উৎসব-২০২৬।