অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৭ এএম, ০৬ অক্টোবর, ২০২৬ 228
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা

মামুন রণবীর,

নেত্রকোণা জেলা প্রতিনিধি


নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। "শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর” - প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।


সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি এ আয়োজন করে। দিবসের প্রারম্ভে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।


পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, দুর্গাপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, সুসং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সিরাজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।


এই আয়োজনে আলোচকরা বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, তাঁরা একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠন এবং আলোকিত জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


এসময় বক্তারা আরো বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও তাঁদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করতে হবে।