Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১

শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ 104
শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রিপন চন্দ্র দাস উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাজদিহি (আনসার ক্যাম্প সংলগ্ন) এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপন চন্দ্র দাসকে আটক করা হয়।


পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—১২ বোতল Royal Green Deluxe Blended Whisky, ৪ বোতল Magic Moments Grain Vodka, ৫ বোতল Master Blender's Signature Premier Grain Whisky এবং ৫ বোতল Sterling Reserve Rare B7 Blended Whisky।


পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন চন্দ্র দাস উদ্ধার করা মদগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন। তবে এসব মদের বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এদিকে পুলিশ জানায়, চলতি সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।