অনলাইন, ০৯ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গলে ঘুমাতে গিয়ে খাটের নিচে ১৬ ফুটের বিশাল অজগর; অতঃপর উদ্ধার

শ্রীমঙ্গলে ঘুমাতে গিয়ে খাটের নিচে ১৬ ফুটের বিশাল অজগর; অতঃপর উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ 36
শ্রীমঙ্গলে ঘুমাতে গিয়ে খাটের নিচে ১৬ ফুটের বিশাল অজগর; অতঃপর উদ্ধার

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥


ঘড়ির কাঁটায় রাত বারোটা ঘুমানোর জন্য বিছানায় এসেছেন বাসার লোকেরা। এমন সময় খাটের নিচ থেকে অধবোধ আওয়াজ আসে। আওয়াজ শুনে খাটের নিচে তাকাতেই ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপের দেখা মিলে। বাস্তব এই ঘটনা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘটেছে।



শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে শ্রীমঙ্গল ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্স এর মালিক মৃত হারুন মিয়ার বাসায় ঘুমাতে যাওয়ার সময় খাটের নিচ থেকে হঠাৎ শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে খাটের নিচে তাকিয়ে তারা বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পরবর্তীতে পরিবারের সদস্যরা ডাক্তার প্রলাদ বাবুকে ফোন করে বিষয়টি জানান। প্রলাদ বাবু বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে মধ্যে রাতে সাপটি উদ্ধার করার জন্য অনুরোধ করেন। এ সময় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন।খবর পেয়েই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।


পরে তারা ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি।


পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।



বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক সাপ লোকালয়ে চলে আসায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছেন। মানুষের বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে। এ পরিস্থিতিতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।



বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, সাপটিকে বনে অবমুক্ত করা হবে।