Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৬ 27
শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামে এ ঘটনাটি ঘটে।


নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে শিশু জোহানাকে হঠাৎ খুঁজে না পেয়ে স্বজনরা সন্ধান শুরু করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।