Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার অবৈধ মশারি ও রিং জাল ধ্বংস করা হয়েছে

শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার অবৈধ মশারি ও রিং জাল ধ্বংস করা হয়েছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩২ এএম, ০১ অক্টোবর, ২০২৬ 20
শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে  প্রায় সাড়ে ৫ লাখ টাকার অবৈধ মশারি ও রিং জাল ধ্বংস করা হয়েছে

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী হাইল হাওরাঞ্চলে অবৈধ মৎস্য শিকার ও মুক্ত পানিপ্রবাহ বাধার বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।



উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হাইল হাওরের অতি স্পর্শকাতর জলমহাল—চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালে এ অভিযান চালানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমানের নেতৃত্বে। এসময় অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জয় বণিক।



অভিযানকালে বিভিন্ন পয়েন্টে থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১০০টি ক্ষতিকর রিং জাল এবং আড়াই লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ মশারি জাল হাতেনাতে জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় উৎসুক জনতার উপস্থিতিতে আয়োজিত এক প্রকাশ্যে জব্দকৃত সবকটি জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। একই সাথে হাওরের মুক্ত পানিপ্রবাহ ও মৎস্য প্রজনন স্বাভাবিক রাখতে বেআইনিভাবে নির্মিত একাধিক নেটের বাঁধ গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।



অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা ও মুক্ত পানিপ্রবাহ বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশীয় মাছ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।