অনলাইন, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › বাংলাদেশ › স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না,

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না,

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৪ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 23
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না,

মোঃ সাইফুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ


কুড়িগ্রামে সফর কালে আজ বুধবার দুপুরে কুড়িগ্ৰাম সার্কিট হাউজে সাংবাদিকের সাথে মতবিনিময় কালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন আগামী ২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আগামী ৬ই জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।

এ সময় তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না।যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিক ভাবে প্রস্তুতি গ্ৰহন করতে পারেন এবং জনগণের ভোটে নির্বাচিত বিএনপি জনগণের সরকার। আগামী স্থানীয় সরকার নির্বাচন গুলি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য আমি আজকেও আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবো। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে নির্বাচন নিয়ে কোন কলঙ্ক বিএনপি নিবে না।মন্ত্রণালয়ের পক্ষ থেকেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করব।


এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন,লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল,কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী,

ডাক্তার মো:মাহফুজার রহমান মারুফ সভাপতি ড্যাব কুড়িগ্রাম জেলা শাখা,সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।