Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ 53
ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥


নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নওগাঁর হাপানিয়া সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছেন।


জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নওগাঁ অভিমুখে একটি সিএনজিতে নিহত রাশেদুজ্জামানসহ আরও ৪ জন যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ দূঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।