Columbus | ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
হোম খেলার মাঠ গোলবন্যায় ইউরোর প্রস্তুতি সারলো স্পেন

গোলবন্যায় ইউরোর প্রস্তুতি সারলো স্পেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০৯ জুন, ২০২৪ 714
গোলবন্যায় ইউরোর প্রস্তুতি সারলো স্পেন

দরজায় কড়া নাড়ছে উয়েফা ইউরো। আগামী ১৪ জুন জার্মানিতে বসবে ইউরোপিয়ান ফুটবলের এই জমজমাট আসর। এর আগে দারুন প্রস্তুতি সারলো স্পেন। টুর্নামেন্ট শুরুর আগে দুই ম্যাচে দুই প্রতিপক্ষের জালে সমান পাঁচটি করে গোল দিয়েছে লা ফুয়েন্তের শিষ্যরা। গতম্যাচে অ্যান্ডোরার পর উত্তর আয়ারল্যান্ডের জালে রীতিমতো গোলবন্যা করেছে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।

শনিবার (৮ জুন) দিবাগত রাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসে স্পেন। তবে পাল্টা জবাব দিবে বেশি দেরি করেনি পেদ্রিরা। প্রতিপক্ষের জালে প্রথমার্ধেই চারবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন। ম্যাচে স্পেনের হয়ে দুই গোল করেন পেদ্রি। বাকি তিন গোলদাতা আলভারো মোরাতা, ফাবিয়ান রুইস ও মিকেল ওইয়ারসাবাল।


শুরুতেই কর্নার থেকে এগিয়ে যায় সফরকারীরা, হেডে গোলটি করেন ড্যানিয়েল ব্যালার্ড। এই ধাক্কা সামলে উঠতে অবশ্য মোটেও বেগ পেতে হয়নি স্পেনকে। আক্রমণের ঝড় তুলে পরবর্তী আধা ঘণ্টার মধ্যে উত্তর আয়ারল্যান্ডের জালে তিনবার বল পাঠায় তারা।


ম্যাচের ১২ তম মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে আচমকা শটে স্কোরলাইনের সমতা টানেন পেদ্রি। ঠিক ছয় মিনিট পর ডান দিক থেকে হেসুস নাভাসের বাড়ানো দারুণ ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মোরাতা। আর ম্যাচের ২৯তম মিনিটে সতীর্থের কাটব্যাক পেয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। ৩৫ মিনিটে চতুর্থ গোলটি করেন রুইস। ৪-১ ব্যবধানে লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় স্পেন।


দ্বিতীয়ার্ধের ১৫ তম মিনিটে গোলের দেখা পান ওইয়ারসাবাল। স্পেনের সবশেষ ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রেয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।


উল্লেখ্য, আগামী শনিবার (১৫ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো যাত্রা শুরু করবে স্পেন। ‘বি’ গ্রুপে তাদের সাথে অন্য দুই দল আলবেনিয়া ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি।