Columbus | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
ফিলাডেলফিয়ার তিন ব্যক্তি অনলাইনে ৬৮ মিলিয়ন ডলারের সরকারি চেক বিক্রির অভিযোগে অভিযুক্ত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির শর্ত ডারউইনে ইতিহাসের হাতছানি, চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করা: তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতিফলন মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩
হোম অর্থনীতি ব্রিকসে যুক্ত হতে ব্রাজিল সহযোগিতা করবে বাংলাদেশকে: পররাষ্ট্রমন্ত্রী

ব্রিকসে যুক্ত হতে ব্রাজিল সহযোগিতা করবে বাংলাদেশকে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৭ এপ্রিল, ২০২৪ 122
ব্রিকসে যুক্ত হতে ব্রাজিল সহযোগিতা করবে বাংলাদেশকে: পররাষ্ট্রমন্ত্রী

ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য ব্রাজিল বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। বর্তমানে জলবায়ুর পরিবর্তন দুই দেশের জন্য বড় একটি সংকট। এই সংকট মোকাবেলায় একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া স্পেশাল ইকোনমিক জোনে ব্রাজিলিয়ান ইনভেস্টরসদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন বলেও জানান তিনি।


এর আগে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। পরে তিনি বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। আগামীকাল সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায়ও অংশ নেবেন তিনি। এরপর এদিন রাতেই ঢাকা ছাড়ার কথা রয়েছে মাউরো ভিয়েরার।