আবারও বিয়ে করলেন জাস্টিন বিবার!
নিজের স্ত্রী হেইলি বিবারকে আবারও বিয়ে করেছেন জনপ্রিয় কানাডীয় গায়ক জাস্টিন বিবার। কিন্তু কেন হঠাৎ বিবার আবারও হেইলিকে বিয়ে করলেন জানেন?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকান সংগীতশিল্পী সেলেনা গোমেজের সঙ্গে দীর্ঘ ৮ বছরের বিচ্ছেদের পর ২০১৮ সালে মার্কিন মডেল হেইলিকে বিয়ে করেন বিবার।সে বিয়ের দীর্ঘ ৬ বছর পেরিয়েছে। অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন গায়ক।বাবা হতে যাওয়ার খুশিতে তাই খ্রিস্টান রীতি অনুযায়ী ফাদারের সামনে আবারও হেইলিকে বিয়ে করেন বিবার।
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই হলিউডে গুঞ্জন চলছিল হেইলি মা হতে চলেছেন। কিন্তু এ বিষয়ে বিবার- হেইলি অফিশিয়ালি কোনো মন্তব্য না করায় ভক্তদের জল্পনা-কল্পনা আরও বাড়তে শুরু করে এ সেলিব্রেটি দম্পতিকে ঘিরে। অবশেষে হেইলির মা হওয়ার খবরকে সিলমোহর দেন বিবার। আবারও নিজের স্ত্রীকে বিয়ে করে জানান, খুব শিগগিরই তাদের সংসারে নতুন অতিথি আসছে।