পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম সারাদেশ আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৫ এএম, ০৪ ডিসেম্বর, ২০২৫ 279
আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

সাতসকালে আবারও ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে। আজ সকাল ৬টা ১৪ মিনিটে এই ভূমিকম্প সংঘটিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান সেন্টার অফ সিসমোলজি। তারা জানিয়েছে এই ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪.১ মাত্রার। 

ইউরো মেডিটেরিনিয়ান সিসমোলজি সেন্টার জানিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে ও নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে। এবার এটি মাটির ৩০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে ৪.১ মাত্রার হওয়ার ফলে এটি ছিল মৃদু ভূমিকম্প। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে এ ভূমিকম্পটি হয়েছে।’


এর আগে গত সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় এই ভূমিকম্প টের পেয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।