পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব ইরানে অন্তর্ব র্তীকালীন দায়িত্ব নিচ্ছেন মোহাম্মাদ মোখবার: ৫০ দিনের মধ্যেই ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

ইরানে অন্তর্ব র্তীকালীন দায়িত্ব নিচ্ছেন মোহাম্মাদ মোখবার: ৫০ দিনের মধ্যেই ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৫ এএম, ২০ মে, ২০২৪ 166
ইরানে অন্তর্ব র্তীকালীন দায়িত্ব নিচ্ছেন মোহাম্মাদ মোখবার: ৫০ দিনের মধ্যেই ইরানে প্রেসিডেন্ট নির্বাচন

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবার। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল সোমবার (২০ এপ্রিল) এ পদে তার নাম ঘোষণা করেছে। খবর ইরনা নিউজের। গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ আজ এক সাক্ষাৎকারে জানান, সংবিধান মেনে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।

হাদি তাহান আরও বলেন, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনের বিধান রয়েছে। এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।

ইরানের সংবিধান অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে কিংবা দায়িত্ব পালনে সক্ষম না হলে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট। এরপর ৫০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। আর নির্বাচন না হওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্টই দায়িত্ব পালন করবেন।

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এরপরই দেশ পরিচালনায় কে দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়।

এদিকে রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরও কয়েকজন কর্মকর্তা নিহত হন।