পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বিনোদন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ডিপজলের আবেগঘন পোস্ট

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ডিপজলের আবেগঘন পোস্ট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১২ অক্টোবর, ২০২৫ 336
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ডিপজলের আবেগঘন পোস্ট

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। খবরটি প্রকাশ্যে আসার পর থেকে এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে সাধারণ ভক্ত।

এরমধ্যে ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী, চিত্রনায়িকা রোজিনা। অভিনেতার আরোগ্য কামনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

এদিকে অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। 


এক ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।


প্রসঙ্গত, দেশে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। তিনি ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।


চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকিটা ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।