পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব ইসরায়েলে আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস

ইসরায়েলে আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:১৭ এএম, ০২ এপ্রিল, ২০২৪ 171
ইসরায়েলে আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা নিষিদ্ধ করার লক্ষ্যে আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। বিলটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ইসরায়েলে বহুল প্রচারিত সংবাদমাধ্যমটির সম্প্রচার বন্ধ করার ক্ষমতা দিয়েছে। সংবাদ সংস্থা এএফপি এবং টাইমস অফ ইসরায়েলের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিলটি পাস করার জন্য নেসেটে আহ্বান জানিয়েছিলেন এবং 'অবিলম্বে আল জাজিরা বন্ধ করার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেসোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় আইনটি ৭০-১০ ভোটে পাস হয় এবং তেল আবিব সরকারকে ইসরায়েলে বিদেশি সংবাদমাধ্যমের কার্যালয় বন্ধ করার মতো ক্ষমতা দেয়।মূলত ইসরায়েলি বাহিনী ও গাজার শাসকগোষ্ঠী হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে আল জাজিরার বিরুদ্ধে।


গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মিত হামাসঘেঁষা সংবাদ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, শিগগিরই এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে ইসরায়েলের সরকার।এর আগে, গত বছর ২০ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আল জাজিরার সম্প্রচার এবং সেটির স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে বিল পাস হয়।