পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব ইসরায়েলের প্রস্তাব মানতে রাজি নয় হামাস

ইসরায়েলের প্রস্তাব মানতে রাজি নয় হামাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৮ জুন, ২০২৪ 187
ইসরায়েলের প্রস্তাব মানতে রাজি নয় হামাস

এখনও চরম অনিশ্চয়তায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেই কোনো সুখবর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ প্রস্তাব মানতে রাজি নয় হামাস। বৃহস্পতিবার (৬ জুন) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামাসের দাবি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আর উপত্যকা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে বন্দি বিনিময়ের কোনো চুক্তি মেনে নেবে না ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। নিজেদের এই অবস্থান নিশ্চিত করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ওসামা হামদান।


এদিকে, স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজী না ইসরায়েলও। তবে আশা ছাড়ছে না মধ্যস্ততাকারীরা। কাতার-যুক্তরাষ্ট্র জানিয়েছে, চুক্তিতে পৌঁছাতে দুপক্ষের সাথেই চলছে আলোচনা।