পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর

ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৮ এএম, ১২ নভেম্বর, ২০২৫ 181
ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে আদালতের বাইরে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, এ হামলার সঙ্গে ভারতের চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা নিন্দনীয় ও ঘৃণ্য।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে সংঘটিত এ আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক প্রতিক্রিয়ায় বলেন, কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে এ হামলা আসলে কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান দিতে জানে।


নিজ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ শরিফ আরও বলেন, ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু নিজের নাগরিকদের রক্ষায় কোনো আপস করবে না।


তিনি আরও জানান, হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।


ভারত এখনো পাকিস্তানের এ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।