ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
নিউজ ডেস্ক
|
প্রকাশিত:
১১:৫৯ এএম,
০৪ মে, ২০২৪
1585
মোহাম্মদ ওমর ফারুক
তৃতীয় বারের মতো “ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড”প্রতিযোগিতায় গতকাল শুক্রবার ছিলো তাদের ফাইনাল রাউন্ডের খেলা, দর্শক উপস্তিত সহ অনেক আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে খেলা শেষ হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন নাজমুল হুদা নয়ন ও নূরে আলম এর জুটি, সেই সাথে রানার্স আপ হয়েছেন ওবায়দুল হক অভি ও ইসলাম জাহিদুল এর জুটি।
চেমপিয়ান ট্রফি তুলে দিয়েছেন মসজিদের প্রেসিডেন্ট জনাব কামাল রহমান এবং রানার্স আপ ট্রফি তুলে দিয়েছেন মাহমুদ আনসারী রানা। দর্শক সহ সবার জন্য ছিলো বিভিন্ন ধরনের খাবার এবং ডিনারের ব্যবস্হা।