পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বিজ্ঞান-ও-প্রযুক্তি উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া

উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১২ এএম, ০৮ অক্টোবর, ২০২৫ 211
উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া

ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন এক নতুন ডিজিটাল বিশ্বকোষ তৈরির। ওপেন সোর্স এই জ্ঞানভান্ডারটি হবে জনপ্রিয় উইকিপিডিয়ার বিকল্প, যা মাস্কের ভাষায় ‘আরও নিরপেক্ষ, বুদ্ধিমান ও সীমাহীন জ্ঞানের উৎস।’ 

মঙ্গলবার ‘এক্স’ প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে মাস্ক লিখেছেন, ‘এক্সএআই-য়ে যোগ দিন এবং গ্রকিপিডিয়া তৈরিতে সাহায্য করুন। এটি হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক ভালো একটি জ্ঞানভান্ডার, যেখানে সবাই অবদান রাখতে পারবে।’ তার দাবি, এক্সএআইয়ের চ্যাটবট গ্রক-এর ওপর ভিত্তি করে গড়া এ বিশ্বকোষ নিরপেক্ষ তথ্য সরবরাহ করবে, কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়াই। 


উইকিপিডিয়াকে বামপন্থি পক্ষপাতদুষ্ট বলে বহুবার সমালোচনা করেছেন মাস্ক। এমনকি ২০২৩ সালে তিনি একশ কোটি ডলারে প্ল্যাটফর্মটি কেনার প্রস্তাবও দিয়েছিলেন। 


সাম্প্রতিক সময়ে উইকিপিডিয়া আবারও বিতর্কে, কারণ এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার একে ‘প্রচারণার মাধ্যম’ আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, রক্ষণশীল ও লিবার্টারিয়ান মতাবলম্বীদের মন্তব্য ইচ্ছাকৃতভাবে সেন্সর করা হচ্ছে। স্যাঙ্গার জানান, কয়েকশ অ্যাডমিনিস্ট্রেটরের একটি দল নির্দিষ্ট মতাদর্শ বিরোধীদের ব্লক করছে। 


অতীতে তিনি ‘উইকি স্ক্যানার’-এর উদাহরণ টেনে বলেন, সিআইএসহ বিভিন্ন সংস্থা গোপনে উইকিপিডিয়ার পেজ সম্পাদনা করেছে। এ বিতর্কের মাঝেই মাস্কের নতুন উদ্যোগ ‘গ্রকিপিডিয়া’ প্রযুক্তি ও তথ্য জগতের পরবর্তী বড় প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম হিসোবে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।