পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির

এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ এএম, ১৮ নভেম্বর, ২০২৫ 163
এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির

শেখ হাসিনার ফাঁসির রায় এক মাসের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সোমবার রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব, হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা, কামালসহ (আসাদুজ্জামান খান কামাল) বাকি আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। নির্বাচনের পরও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে। একই সঙ্গে দল হিসাবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানান নাহিদ। 


সাবেক আইজিপির সাজা নিয়ে তিনি বলেন, চৌধুরী মামুনের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল। এ বিষয়টি আপিল বিভাগে যাওয়া উচিত পুনর্বিচারের জন্য। 


অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই-অতি দ্রুত রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, ভারত সরকারের কাছে আহ্বান জানাই-খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এ রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে। 


দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত দেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি। 


এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এ রায়কে সাধুবাদ জানাই। এখন জরুরি হলো, দ্রুত এ রায় কার্যকর করা। এটি ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়।


রাজধানীতে গণমিছিল: এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করেছে এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আমাদের ভাইদের গুলি করেছে, তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া জনগণের প্রতি অবিচার। ভারত সরকারকে বলছি, শেখ হাসিনাকে যেভাবে হোক নিয়ে গেছেন, এবার ফিরিয়ে দিন।