পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই দেশে ফিরেছিলাম: প্রধানমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই দেশে ফিরেছিলাম: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৭ মে, ২০২৪ 162
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই দেশে ফিরেছিলাম: প্রধানমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারেরই জন্যই ২০০৭ সালের ৭ মে দেশে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেদিন তাঁর পাশে যারা ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিরেছিলাম। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের মানুষ বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানায়। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই দেশে ফিরেছিলাম। এই লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার কাজ করছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই তার প্রধান উদ্দেশ্য বলেও জানান তিনি।


প্রধানমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও তাকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন। কেউ কেউ আমাকে হুমকিও দিয়েছে। তারা বলেছে, দেশে ফিরলে বিমানবন্দরে আমাকে হত্যা করা হবে। তবুও দেশে ফিরব বলে তাদের জানিয়েছিলাম। এরপর বারবার আমাকে গ্রেফতার করা হয়েছে। সব বাঁধা কাটিয়ে আজ জনগণের সেবা করছি।