পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব গরম কাটাতে ট্রাফিক পুলিশের মাথায় ‘এসি হেলমেট’

গরম কাটাতে ট্রাফিক পুলিশের মাথায় ‘এসি হেলমেট’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪ 167
গরম কাটাতে ট্রাফিক পুলিশের মাথায় ‘এসি হেলমেট’

ভারতের উত্তরপ্রদেশ লাখনৌতে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে লড়াই করার জন্য এক অনন্য পদক্ষেপ নিয়েছে লাখনৌ ট্রাফিক পুলিশ। গরমে মাথা ঠাণ্ডা থাকতে কর্মীদের মাথায় দেয়া হয়ছে ‘এসি হেলমেট’। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তীব্র গরমে ট্রাফিক পুলিশ কর্মীদের কাজ সহজ করার জন্য নেয়া হয়েছে এমন উদ্যোগ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হেলমেটগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।


লাখনৌর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার অজয় ​​কুমারের মতে, এই ধরনের হেলমেটগুলো প্রয়োজন অনুসারে বিভিন্ন বিভাগে সরবরাহ করা হবে। এই হেলমেটগুলো পরীক্ষামূলক ভিত্তিতে কানপুর ট্র্যাফিক পুলিশকে দেয়া হচ্ছে। সফল প্রমাণিত হলে, পরবর্তীতে পুরো রাজ্য জুড়ে কর্মকর্তাদের দেয়া হবে।


হেলমেটটি আইআইএম ভাদোদরার ছাত্রদের দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এটি ব্যাটারি দ্বারা চালিত। একবার চার্জ দিলে চলবে প্রায় আট ঘণ্টা। হেলমেটে এসি ভেন্ট রয়েছে যাতে মাথায় ঠাণ্ডা বাতাস আসে।