পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম বর্হিবিশ্ব গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৩৫ হাজার

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৩৫ হাজার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৫ মে, ২০২৪ 165
গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৩৫ হাজার

ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়ালো ৩৫ হাজার। রোববার (১১ মে) এক বিবৃতিতে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে এই তথ্য। এমনটা জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার রাফাসহ বিভিন্ন শহরে জোরদার করেছে হামলা। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ ফিলিস্তিনি। এরমধ্যে রাফা শহরেই মৃত্যু হয়েছে ১৮ জনের।


এদিকে, শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাফা শহর থেকে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি অন্যত্র সরে গেছে। স্থল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েল সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর থেকেই এ শহর থেকে পালিয়ে যেতে থাকে সাধারণ ফিলিস্তিনিরা।


প্রসঙ্গত, গত সাত মাসেরও বেশি সময়ে ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে ৭০ শতাংশের বেশি নারী ও শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসময় অন্তত ১৫ হাজার শিশুর প্রাণ গেছে।