পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ 117
চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সংগঠনটির পক্ষ থেকে মনোনীত হয়েছেন আব্দুর রহমান রবিন, জিএস পদে আব্দুর রহমান ও এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চাকসু ভবনের সামনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন নূর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

প্যানেলের অন্যরা হলেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মুহাম্মাদ শাহজাহান, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মুহাম্মাদ ইমতিয়াজ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ তারিকুল্লাহ, দপ্তর সম্পাদক মুহাম্মাদ আকিব হোসেন, সহ-দপ্তর সম্পাদক আবু জুবায়ের মিরাজ, ছাত্রী কল্যাণ সম্পাদক মারজান বেগম, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল হক লাবীব, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক রাফিক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন।

এছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাঈনুদ্দিন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মুরাদ হোসাইন মূসা, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু হুরায়রা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক সোলাইমান সিকদার, সহযোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক তানজিম হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক নাঈম উদ্দিন, পাঠাগার ও কাফেটেরিয়া বিষয়ক আবিদুর রহমান। ৫ জন সদস্য হলেন- মুহাম্মাদ শিহাব উদ্দিন, জুয়েল রানা, সাইদুল ইসলাম, হারুনুল ইসলাম, গাজী মাহমুদুর রহমান।