পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম লাইফস্টাইল চুল পড়ে যে ৪ অভ্যাসের কারণে, জানালেন ডা. তাসনিম জারা

চুল পড়ে যে ৪ অভ্যাসের কারণে, জানালেন ডা. তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১০ এএম, ০৮ অক্টোবর, ২০২৫ 203
চুল পড়ে যে ৪ অভ্যাসের কারণে, জানালেন ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার মতে, অতিরিক্ত চুল পড়ার প্রধান কারণ হলো চারটি। কারণগুলো হলো- খুব টাইট করে চুল বাঁধা (টান পড়া), শ্যাম্পু করার পর কন্ডিশনার বাদ দেওয়া, চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিনের অভাব, এবং থাইরয়েডের মতো স্বাস্থ্যগত সমস্যা। এই কারণগুলো এড়িয়ে চলতে এবং চুল পড়ার সমস্যা কমাতে সঠিক চুলের যত্ন নেওয়া জরুরি। 

চলুন জেনে নি চুল পড়ার চারটি কারণ:


চুল শুকানোর নিয়ম


তোয়ালে দিয়ে ঘসে ঘসে চুল না সুখিয়ে আস্তে আস্তে চুলের পানি বের করবেন। অথবা তোয়ালে মাথায় বেঁধে রাখবেন যাতে আস্তে আস্তে পানি শুষে নেয়। তার পর বাতাসে চুল শুকিয়ে নেবেন। 


টাইট করে চুল বাঁধা (টান পড়া)


খুব টাইট করে চুল বাঁধার কারণে হেয়ার লাইনে টান পড়ে এবং চুল পড়ে যায়। চিকিৎসা শাস্ত্রে একে ট্রাকশন অ্যালোপেশিয়া বলা হয়।


শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করা


শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। কন্ডিশনার বাদ দিলে চুলের ক্ষতি হয়, কারণ এটি চুলের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করে।


পুষ্টির অভাব


চুলের বৃদ্ধি এবং সুস্থতার জন্য প্রোটিন, ভিটামিন (এ, বি, সি, ডি, ই), এবং খনিজ (যেমন আয়রন, জিঙ্ক) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উপাদানের অভাবে চুল পড়তে পারে।


স্বাস্থ্যগত সমস্যা, থাইরয়েড সমস্যা, গর্ভাবস্থা, প্রসব পরবর্তী সময় এবং অন্যান্য হরমোনজনিত পরিবর্তনের কারণেও চুল পড়তে পারে। 


করণীয়


১. তোয়ালে দিয়ে ঘসে ঘসে চুল না সুখিয়ে আস্তে আস্তে চুলের পানি বের করবেন। অথবা তোয়ালে মাথায় বেঁধে রাখবেন যাতে আস্তে আস্তে পানি শুষে নেয়। তার পর বাতাসে চুল শুকিয়ে নেবেন। 


২. খুব টাইট করে চুল না বাঁধা এবং চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলা। সব সময় চুল ঢিলা করে বাঁধবেন।


৩. প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। কন্ডিশনার বাদ দিলে চুলের ক্ষতি হয়, কারণ এটি চুলের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করে।


৪. ভেজা চুল না আচড়ানো। চুল খুব কোকড়া না হলে একটু শুকিয়ে যাওয়ার পরে চওড়া জাতিয় চিরুনি দিয়ে আচড়াবেন। এই ছাড়াও প্রোটিন, ভিটামিন, জিঙ্ক ও থাইরয়েডের কারণেও চুল পড়তে পারে।