পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম খেলার মাঠ চ্যাম্পিয়নস লিগের ‘রাজাদের’ আজ বায়ার্ন পরীক্ষা

চ্যাম্পিয়নস লিগের ‘রাজাদের’ আজ বায়ার্ন পরীক্ষা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪ 169
চ্যাম্পিয়নস লিগের ‘রাজাদের’ আজ বায়ার্ন পরীক্ষা

চ্যাম্পিয়নস লিগের রাজা রিয়াল মাদ্রিদ। অন্তত পরিসংখ্যানের দিকে তাকালে তাই বলে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ১৪টি শিরোপা যাদের দখলে, তাদের শ্রেষ্ঠ না বলে উপায় আছে। চলতি আসরেও বাজিমাত করেছে লস ব্লাঙ্কোসরা। কোয়ার্টার-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে এখন সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখের সামনে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।


শেষ চারের প্রথম লেগে মঙ্গলবার (৩০ এপ্রিল) বায়ার্নের মাঠে খেলবে রিয়াল। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।


জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, শুয়ামিনি, কামাভিঙ্গা। কাড়িকাড়ি টাকা খরচ করে প্রতিষ্ঠিত মেগা স্টারদের দলে ভেড়ানোর কৌশল বদলে এখন তরুণ প্রতিভাদের নিয়ে দল গড়ে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান গণমাধ্যম মজা করে যার নাম দিয়েছে বেবি গ্যালাকটিকো।


কিন্তু সেই বেবিরা রোনালদো, বেনজিমাদের অভাবটা বুঝতে দেয়নি রিয়াল মাদ্রিদকে। ইউরোপিয়ান কাপ আর চ্যাম্পিয়নস লিগ মিলে এটি রিয়াল মাদ্রিদের ৩৩তম সেমিফাইনাল। এমন রেকর্ড নেই আর কোনো দলেরই।


রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ান রিয়ালের আর ৬ বারের চ্যাম্পিয়ন বায়ার্নের লড়াইটা জমজমাট হবে বলাই যায়। তবে বুন্দেসলিগায় এই মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে এক্সপার্টরা এই ম্যাচে ফেভারিট হিসেবে দেখছে রিয়ালকে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে সবশেষ ৭ দেখায় বায়ার্নকে ৬ বার হারিয়েছে রিয়াল। আর ড্র হয়েছে এক ম্যাচ।


রিয়ালের জন্য সুসংবাদ চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক কোর্তয়া আর দুই ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিলিতাও। কিন্তু এই তিনজনেই থাকবেন মূল একাদশের বাইরে। সিটির বিপক্ষে খেলা ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন আনবে রিয়াল। নিষেধাজ্ঞায় কারভাহাল যেমন ছিটকে গেছেন। তেমনি নিষেধাজ্ঞা মুক্ত হয়ে রুডিগারের সঙ্গি হবেন মেকশিফট ডিফেন্ডার শুয়ামিনি। একাদশে ঢুকবেন লুকাস ভাস্কেস আর বাদ পড়বেন নাচো।


চ্যাম্পিয়নস লিগে এই নিয়ে সবশেষ ১৪ আসরের মধ্যে ১২ বারই অন্তত সেমি-ফাইনালে খেলছে রিয়াল। এই সময়ে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবার শিরোপা উল্লাস করেছে তারা। এসব পরিসংখ্যানেই ফুটে উঠছে এই প্রতিযোগিতায় তাদের আধিপত্য।