পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি জামায়াতের প্রার্থীদের ‘টাকা ছড়ানোর’ অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

জামায়াতের প্রার্থীদের ‘টাকা ছড়ানোর’ অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫ 91
জামায়াতের প্রার্থীদের ‘টাকা ছড়ানোর’ অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। গত ডিসেম্বরেই দলটি ৩০০ আসনের প্রার্থিতার প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে। পাশাপাশি ভোটার টানতে নিয়মিত কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রমও চালাচ্ছে।

এ কৌশলেই সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে জামায়াতের ছাত্র সংগঠন শিবির। জাতীয় নির্বাচনে অবস্থান শক্ত করতে একই ধারা অব্যাহত রেখেছে দলটি।


তবে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ কেউ ভোটারদের প্রলুব্ধ করতে টাকা ছড়াচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার ভাষায়, ‘একটাও প্রমাণ নেই। টাকা ছড়াবে কেন? এগুলো অহেতুক অভিযোগ।’


সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।


গোলাম পরওয়ার আরও বলেন, যেমন উনারা বলেন যে ১৬টা ভিসি জামায়াত ইসলামীর। তো কে কে নাম-তালিকা ঘোষণা করুক। আমরা তো বলেছি যে ঠিক আছে, যদি যুক্তির জন্য ধরে নিলাম সত্যিই হয় তো ১৬টা, আর বাকি ভিসিরা কাদের? ওরাও তো একটা দলের। সেটা তো বলেন না।’

এরইমধ্যে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম মহানগর আমির শাজাহান চৌধুরীসহ কয়েকজন নেতাকে সরানো হলেও পরওয়ার দাবি করেছেন, সাংগঠনিক প্রয়োজনে পরিবর্তন আনা হয়েছে, অভিযোগের কারণে নয়।


তিনি বলেন, ‘গণমাধ্যমে যেসব বিষয় এসেছে এগুলো কোনও কারণ নয়। আমাদের সাংগঠনিক প্রয়োজনে কেন্দ্রের দায়িত্ব পালনের প্রয়োজনে আমরা ওখানে নতুন ভারপ্রাপ্ত আমির নির্বাচন করেছি। আর বড় কথা হলো যে মানুষ তো ত্রুটি-বিচ্যুতির ঊর্ধ্বে কেউ না।’


জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলছেন, ‘শৃঙ্খলা পরিপন্থী কোনও কাজে কেউ জড়িত হলে ছাড় দেয় না জামায়াত। যখনই জানতে পারেন তখন সাংগঠনিক ব্যবস্থা নেন।’