পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি জুলাই সনদে স্বাক্ষর করেনি কোন কোন দল

জুলাই সনদে স্বাক্ষর করেনি কোন কোন দল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৮ অক্টোবর, ২০২৫ 152
জুলাই সনদে স্বাক্ষর করেনি কোন কোন দল

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে। যথাযথ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে অংশ নিতে দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আরও কয়েকটি রাজনৈতিক দলকে। দলগুলো হলো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা যাননি। এর ফলে এসব দলগুলো কেউ এখনও পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি।

আগে থেকেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠেও তেমনই ইঙ্গিত ছিল। মধ্যরাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না তারা। অন্যদিকে বাম জোট আগেই জানিয়েছিল জুলাই সনদ অনুষ্ঠানে অংশ নেবে না।

এদিকে, সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যারা দুই একজন স্বাক্ষর করেননি, আশা করি তারাও ভবিষ্যতে করবেন। এটা উন্মুক্ত রাখা আছে।


এর আগে, অনুষ্ঠানস্থলে পৌঁছান জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মঞ্চে বসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, জুলাই সনদ বিশ্বে অন্যন্য উদাহরণ হয়ে থাকবে। 



দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাবো। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।