পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম জাতীয় ডিএমপিতে আবারও বড় রদবদল

ডিএমপিতে আবারও বড় রদবদল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৭ আগস্ট, ২০২৪ 253
ডিএমপিতে আবারও বড় রদবদল

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রদবদল করা হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। 

এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পিরোজপুরে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুবাইয়াত জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএ, সারদা) রাজশাহীতে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার এসএম জাহাঙ্গীর হাছানকে অতিরিক্ত পুলিশ সুপার নৌপুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুক মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে অতিরিক্ত পুলিশ সুপার র‍্যাব, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস রংপুরে বদলি করা হয়েছে।

আর ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ সুপার (বিপিএ, সারদা) রাজশাহীতে বদলি করা হয়েছে।