পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম সারাদেশ ডেলওয়ার কাউন্টি বিএনপি এর মহান বিজয় দিবস২০২৪ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা পালন।

ডেলওয়ার কাউন্টি বিএনপি এর মহান বিজয় দিবস২০২৪ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা পালন।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১০ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৪ 755
ডেলওয়ার কাউন্টি বিএনপি এর মহান বিজয় দিবস২০২৪ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা পালন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডেলওয়ার কাউন্টি, পেনসিলভেনিয়া স্টেট এর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা পালন।

------------

ডেলওয়ার কাউন্টি, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র উদ্যোগে আপারডারবীতে মহান বিজয় দিবসের আলোচনা সভা পালন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব হাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে এবং ডেলওয়ার কাউন্টি বিএনপি'র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহিদুন্নবী রুকু এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র উপদেষ্টা মোশারফ মোল্লা এবং দোয়া পরিচালনা করেন, মন্টগোমারী কাউন্টির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন: আনোয়ার হোসেন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অস্ট্রেলিয়া, রাশিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর-দক্ষিণ আমেরিকা সফল সাংগঠনিক সমন্বয়। এবং অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য (ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার কমিটির মেম্বার) ও সভাপতি, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইয়েদ কাউসার শাহীন, সভাপতি, নিউ জার্সি সাউথ-বিএনপি, মোহাম্মদ তোফায়েল, সাধারণ সম্পাদক, ভার্জিনিয়া স্টেট বিএনপি,আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক, নিউ জার্সি সাউথ-বিএনপি, নুর উদ্দিন নাহিদ নিয়াজ, সাধারণ সম্পাদক, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি, মাহবুবুর রহমান খাঁন (প্রতিক),সাংগঠনিক সম্পাদক, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র। 

পেনসিলভেনিয়া স্টেট বিএনপি'র সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং পেনসিলভেনিয়া স্টেট বিএনপির আওতাধীন বিভিন্ন কাউন্টির কমিটির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে, জনাব আনোয়ার হোসেন খোকন বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঠিক ইতিহাস জানানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এবং প্রধান বক্তার বক্তব্যে, জনাব শাহ ফরিদ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একসাথে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ডেলওয়ার কাউন্টি নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

এছাড়াও বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয় দিবসের সঠিক ইতিহাস নিয়ে আলোচনা করেন।