পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি ‘দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া’

‘দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৪ 161
‘দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার বাসভবনে যান। পরে দলের মহাসচিব জানান, খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া রাজনৈতিক কারণে বন্দি আছেন। দলের চেয়ারপারসনের মুক্তি কামনা করেন তিনি। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান মির্জা ফখরুল।


খালেদা জিয়ার সাথে দেখা করা নেতাদের মধ্যে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।


সাক্ষাতের বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রতি বছর ঈদে স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সাথে দেখা করেন। এবারও তারই পরিপ্রেক্ষিতে তারা সাক্ষাত করেন।


পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ খালেদা জিয়ার সাথে দেখা করেন। তিনি বলেন, সরকার অমানবিক। খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট অতি জরুরি। খালেদা জিয়ার এই অবস্থা দেখার জন্য দেশ স্বাধীন করেননি বলেও মন্তব্য করেন তিনি।