দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি: তারেক রহমান
দেশবাসীর ভালোবাসা, দোয়া ও সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের সবচেয়ে বড় শক্তি ও প্রেরণার উৎস— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তারেক রহমান লেবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে দোয়া, শুভকামনা ও সহযোগিতা জানানো হচ্ছে— জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি জানান, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুরা উদ্বেগ প্রকাশ করেছেন; আর দেশের মানুষের অপরিসীম ভালোবাসা, দোয়া ও অনুভূতি তাদের মনকে গভীরভাবে স্পর্শ করেছে।
তারেক রহমান আরও বলদেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও এগিয়ে যাওয়ার প্রেরণ মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য সবাইকে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি এবং এই কঠিন সময়ে দেশবাসীর ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র হওয়ায় ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার সঙ্গে আরও কয়েকটি জটিলতা রয়েছে। অবস্থা অবনতি হওয়ায় প্রথমে তাকে হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয় এবং পরে রোববার ভোরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয|