পেনসিলভানিয়া | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩
সর্বশেষ খবর
মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন বার্তা: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ড: রিয়াদে প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের নিউইয়র্কে করোনা ত্রাণ তহবিল জালিয়াতি: ৯ জনের দোষ স্বীকার, ফেরত দিতে হবে ১০ লাখ ডলারের বেশি কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
হোম রাজনীতি নতুন বাংলাদেশে ইসলামের ওপর বিদ্বেষ সহ্য করব না: আখতার হোসেন

নতুন বাংলাদেশে ইসলামের ওপর বিদ্বেষ সহ্য করব না: আখতার হোসেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ১২ অক্টোবর, ২০২৫ 94
নতুন বাংলাদেশে ইসলামের ওপর বিদ্বেষ সহ্য করব না: আখতার হোসেন

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এনসিপি মনোনীত জাতীয় এমপি প্রার্থী আখতার হোসেন বলেছেন, এই আওয়ামী লীগ বাংলাদেশের মুসলমানদের ওপর অত্যাচার করেছে। দাড়ি, টুপি রাখার কারণে জঙ্গি বলে (যারা জঙ্গি নয়) তাদেরকেও জেলের মধ্যে পচিয়ে মেরেছে। এই নতুন বাংলাদেশে ইসলামের ওপর কোনো ধরনের বিদ্বেষ আমরা সহ্য করব না। আমরা হিন্দু-মুসলমান পরস্পর সম্প্রীতিতে এই বাংলাদেশকে আমরা নতুন করে গঠন করব।


শনিবার (১১ অক্টোবর) রাতে রংপুরের পীরগাছা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্বাধীনতা চত্বরে তাকে দেওয়া গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।



জাতিসংঘের সাধারণ অধিবেশনে আখতার হোসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে ঐতিহাসিক সফর শেষে দেশে ফেরায় তাকে দেওয়া এ গণসংবর্ধনা দেওয়া হয়। পরে এক পথসভায় যোগ দেন তিনি।



আখতার হোসেন বলেন, নতুন বাংলাদেশে ক্ষমতায় গিয়ে যদি কেউ স্বৈরাচারী হয়। সেটা বাংলাদেশের মানুষ আর হতে দেবে না। এই নতুন বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদী কাঠামো না থাকে, যাতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে সংস্কার হয়, সেজন্য জাতীয় নাগরিক পার্টি সব থেকে জোরালো ভূমিকা পালন করেছে। এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে এক ব্যক্তির আধিপত্য চলতো। এক ব্যক্তি যা চাইতো তাই হতো। এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশ করার জন্য ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি দৃঢ় অবস্থান ব্যক্ত করে সংস্কারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছে।



বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদে আমাদের যতটুকু অর্জন সেই অর্জনকে কেউ যেন কোনো শক্তির কারণে, কোনো চাপের কারণে বাংলাদেশের জনগণকে এই অর্জনটুকু হারাতে না হয়।



উত্তরবঙ্গের বাজেট নিয়ে আখতার হোসেন বলেন, যখন কোন বাজেট হয়, যখন কোন বিষয় নিয়ে আলোচনা হয় তখন উত্তরবঙ্গকে বাদ দিয়ে যেকোনো প্রকল্প পাস হয়ে যায়। আমরা দেখেছি উত্তরাঞ্চলের নেতারা, উত্তরাঞ্চলের মানুষের জন্য তাদের ন্যায্য হিসসা আদায় করতে পারে নাই।



এতে উপস্থিত ছিলেন জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, উপজেলা এনসিপির প্রধান সময়ন্বকারী আব্দুল্লা আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, বাবুল আখতার, এবিএম মিজানুর রহমান সানা, ইশরাত শারমিন মনি ও প্রতিষ্ঠাতা সংগঠক ফারদিন এহসান মাহিমসহ কয়েক হাজার নেতাকর্মী।



এর আগে উপজেলার নয় ইউনিয়ন থেকে তাদের দলীয় ব্যানারে সবার হাতে শাপলা প্রতীক নিয়ে বিশাল মিছিল নিয়ে শাপলা চত্বরে জড়ো হতে থাকে।